মাদকাসক্ত পিতার দায়ের কোপে প্রাণ গেল শিশুর

লক্ষ্মীপুরে মাদকাসক্ত পিতার দায়ের কোপে প্রাণ হারিয়েছে ৫ বছরের শিশু ফারিহা সুলতানা। 

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আন্ধারমানিক গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত ফারিহা ওই গ্রামের কাদের মাঝির ছেলে ফারুক হোসেনের মেয়ে। রাত ৮টার দিকে পুলিশ স্থানীয়দের সহায়তায় ঘাতক ফারুককে আটক করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফারুক মাদকাসক্ত। ঘটনার সময় পারিবারিক বিরোধের একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সে নিজের মেয়েকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে এবং পরে শিশুটিকে বাড়ির পুকুরে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই ফারিহার মৃত্যু হয়।

তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য লুৎফুর রহমান বলেন, “শিশুটিকে হত্যার পর ফারুক ঘরের ভেতর দা হাতে অবস্থান করছিল। আতঙ্কে কেউ ঘরে প্রবেশ করতে পারছিল না। পরে স্থানীয়রা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে তাকে আটক করে।”

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, “ঘাতককে আটক করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।