মাদক সেবনের ভিডিও ভাইরাল, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার

মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নাজমুল হাসান রুবেলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের একজন জ্যেষ্ঠ নেতা এই তথ্য নিশ্চিত করেছেন।

বহিষ্কারাদেশের বিজ্ঞপ্তিতে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল জানিয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নাজমুল হাসান রুবেলকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন আনন্দ এবং সদস্য সচিব মো. অহিদুজ্জামান মোল্লা এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একইসঙ্গে, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সকল স্তরের নেতাকর্মীদের তার সাথে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ভাইরাল হওয়া ৫০ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা যায়, একটি টিনশেড ঘরে রুবেল ফেনসিডিল সেবন করছেন।

এ বিষয়ে নাজমুল হাসান রুবেলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম ইমরান বলেন, “নাজমুল হাসান রুবেল মাদক সেবন করে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে। তাই দল তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।”

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।