মাদারীপুরে আগুনে পুড়লো ২৫ দোকান

মাদারীপুর শহরে সিটি সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫টি দোকান পুড়ে গেছে। সেই সঙ্গে দোকানগুলোর পাশে থাকা ৩টি বাসাবাড়িও সম্পূর্ণ পুড়ে যায়।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসসহ রাজৈর কালকিনি ও শরীয়তপুর থেকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুর ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্তরা জানায়, বৃহস্পতিবার রাত ৩টার দিকে মাদারীপুর শহরের পুরান বাজারের সিটি সুপার মার্কেট (পূর্বে যেখানে ছিল মাদারীপুর পতিতালয়) কোনো একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে মার্কেটের সারিবদ্ধ ভাবে থাকা ১০টি কসমেটিকসের দোকান, ৭টি ব্যাগের দোকান, কম্পিউটার, কনফেকশনারি ও ৩টি হার্ডওয়ারের দোকান এবং তিনটি গোডাউন সম্পূর্ণভাবে পুড়ে যায়। এ সময় মার্কেটের পেছনে থাকা ৩টি টিনের বাসাবাড়ি আগুনে সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ৭ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

কসমেটিকস ব্যবসায়ী মুন্সী ভ্যারাইটিজ কর্নারের মালিক মোহাম্মদ সুমন বলেন, আমার দোকানে ৩০ থেকে ৩৫ লাখ টাকার মাল ছিল। আমি ঈদের জন্য মাল কিনেছিলাম। কিন্তু সব বিক্রি করতে পারিনি। আমার অনেক ঋণ রয়েছে। সরকারের কাছে আমার দাবি আমি যাতে আবার ঘুরে দাড়াতে পারি তার জন্য সরকারের কাছে সহযোগিতার দাবি করছি।

আরেক ব্যাগ ব্যবসায়ী চায়না ব্রাদার্সের মালিক জুয়েল হোসেন বলেন, আমার দোকানে ১০ থেকে ১৫ লাখ টাকার মালামাল ছিল। আমি অনেক ঋণগ্রস্ত। আগুনে পুড়ে আমার আমি এখন সর্বস্বান্ত হয়ে গেছে। আমার আর ঘুরে দাঁড়ানোর রাস্তা নেই। সরকারের কাছে আমি দাবি করছি, সরকার যেন আমার পাশে থাকে।’-একই অবস্থা পুড়ে যাওয়া সকল দোকান মালিকের।

মাদারীপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সুমিত মন্ডল বলেন, মাদারীপুর পুরান বাজারের অগ্নিকাণ্ড প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এই অগ্নিকাণ্ডে প্রায় ৭ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আমরা ধারণা করছি।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।