মাদারীপুরে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

মাদারীপুরের দুই উপজেলার তিনটি পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। সদর উপজেলার চর গোবিন্দপুর, একই উপজেলার ঘটমাঝি ইউনিয়নের কুন্তিপাড়া এলাকায় এবং রাজৈর উপজেলার পাইকপাড়ায় বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, খুলনার কয়রা উপজেলার মৃত মোবারক মোল্লার ছেলে কাজল মোল্লা (৪৫), সাতক্ষীরার আশাশুনি উপজেলার কালিগাঁও খাজড়া এলাকার মৃত ইমজিয়াজ মোড়লের ছেলে হাফিজ মোড়ল (৫৫) ও  রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের দক্ষিণ সারিস্তাবাদ গ্রামের কালাম মোল্লার ছেলে ইমন মোল্লা (১৫)।

কাজল খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর এলাকার একটি ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করতেন। আর হাফিজ ঘটমাঝি ইউনিয়নের কুন্তিপাড়া এলাকায় ধানকাটার শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে মাদারীপুরের বিভিন্ন স্থানে ব্যাপক ঝড়-বৃষ্টি হয়। এ সময় সদর উপজেলার চরগোবিন্দপুর এলাকার জেএসবি ইটভাটার কাঁচা ইট সংরক্ষণ করতে যান কাজল। এ সময় বজ্রপাতে আহত হন তিনি। ইটভাটার অন্য শ্রমিকরা কাজলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।