মাদারীপুরে ৩ মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেলো ৪ যুবকের

মাদারীপুরের শিবচরে ঈদের ছুটিতে ঘুরতে বেরিয়ে ৩ মোটরসাইকেল সংঘর্ষে ৪ যুবকের মৃত্যু হয়।

মঙ্গলবার (১ এপ্রিল) বেলা দেড়টার দিকে উপজেলার কুতুবপুরের বাবুখাঁর সেতু এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত চারজন হলেন কুতুবপুর ইউনিয়নের মুন্সীকান্দির মো. শাহজাহান তালুকদারের ছেলে মিঠুন (২৫) এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার ঢালীকান্দির বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী (১৯), জয়নগরের মঞ্জু সরদারের ছেলে রমজান (২১) ও ইসকান খানের ছেলে অলি খান (২২)।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু এলাকায় ঘুরতে বের হয়েছিলেন ওই যুবকেরা। বাবুখাঁর সেতুর কাছে প্রথমে বিপরীতমুখী দুটি বাইকের সংঘর্ষ হয়। পরে আরেকটি বাইক এসে এতে আছড়ে পড়ে। এ সময় ঘটনাস্থলেই মিঠুন ও হৃদয়ের মৃত্যু হয়। পরে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান অলি ও রমজান।

জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, ‘দুর্ঘটনাটি শিবচরের কুতুবপুর এলাকায় ঘটেছে। ঘটনাস্থলে দুজনসহ চারজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে শরীয়তপুরের জাজিরা এলাকার তিনজন ও শিবচরের একজন বলে জানতে পেরেছি।’

শিবচর থানার ওসি রতন শেখ জানান, বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।