‘মান্নাত’ ছাড়ছেন শাহরুখ পরিবার!

খবরওয়ালা অনলাইন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানের প্রিয় ‘মান্নাত’ আর তেমন থাকবে না তাঁর ঠিকানা। বহু বছর ধরে তার বাড়ির সামনে ভক্তদের ভিড় ছিল চিরাচরিত দৃশ্য।

কিন্তু এখন, এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। শিগগিরই সপরিবার মুম্বাইয়ের পালি হিলের বিলাসবহুল আবাসনে চলে যাবেন শাহরুখ পরিবার।

‘মান্নাত’ ছেড়ে পালি হিলের দিকে পা বাড়াচ্ছেন খান পরিবার, এমনটাই শোনা যাচ্ছে। জানা গেছে, মান্নাতের অন্দরসজ্জা বদলানোর কাজ শুরু হবে খুব শিগগিরই। এই জন্য আগামী মে মাস থেকে শুরু হবে সংস্কারের কাজ। চলবে টানা দুই বছর। বাড়িতে আরও দুটি তলা যোগ করা হবে। যার জন্য ২০২৪ সালেই গৌরী খান প্রশাসনের অনুমতি পেয়ে গেছেন।

ততদিন, নতুন বাসায় পালি হিলের চারতলা ভাড়া নিয়ে থাকবেন শাহরুখ ও গৌরী। এর জন্য প্রতি বছর ২.৯০ কোটি টাকা ভাড়া দিতে হবে।

এই খবর শোনার পর, মান্নতের ছাদ থেকে শাহরুখের হাত নেড়ে ভক্তদের অভিবাদন দেওয়ার দৃশ্য আর দেখা যাবে না। ভক্তদের হৃদয়ে ক্ষণস্থায়ী দুঃখ এসে পৌঁছেছে, কিন্তু বাদশা ফিরবেন নতুন, সুন্দর ঘর নিয়ে।

তবে, শাহরুখের ব্যস্ততা তো থেমে নেই। বর্তমানে তিনি তার আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিং নিয়ে ডুবে আছেন। এ সিনেমাতেই প্রথমবার বড়পর্দায় আসছেন তার কন্যা সুহানা খান।

খবরওয়ালা/জেআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।