মায়ের সামনেই শিশুর মাথা কেটে নিলেন যুবক

ভারতের মধ্যপ্রদেশে ভয়াবহ এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মায়ের সামনেই ৫ বছরের শিশু বিকাশকে শিরশ্ছেদ করে হত্যা করেছে মহেশ নামের এক যুবক।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এ মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযুক্তের বয়স ২৫ বছর এবং তিনি মানসিকভাবে অস্থিতিশীল ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মহেশ মোটরসাইকেলে করে কালু সিংহের বাড়িতে ঢুকে পড়েন। পরিবারের সদস্যরা তাকে আগে কখনো দেখেননি। হঠাৎ তিনি মাটিতে পড়ে থাকা কোদালের মতো ধারালো ছুরি তুলে নিয়ে শিশুটির ঘাড়ে এমনভাবে আঘাত করেন, যাতে মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরও তিনি মৃতদেহের ওপর আঘাত চালিয়ে যেতে থাকেন।

বিকাশের মা ছেলেকে বাঁচাতে এগিয়ে আসলে তিনিও আহত হন। তার চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ছুটে এসে মহেশকে আটক করে মারধর করেন। তবে পুলিশ আসার আগেই জনতার পিটুনিতে তার মৃত্যু হয়।

ধার জেলার পুলিশ সুপার মায়াঙ্ক অবাস্তি সাংবাদিকদের বলেন, ‘ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। অভিযুক্তকে গ্রামবাসীরা মারধর করার পর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুর প্রকৃত কারণ পোস্টমর্টেমের পর নিশ্চিত করা হবে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে তিনি মানসিকভাবে অস্থিতিশীল ছিলেন।’

পুলিশ জানিয়েছে, মহেশ আলিরাজপুর জেলার জোবাট বাগদী এলাকার বাসিন্দা। তার পরিবারও জানিয়েছে, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং গত তিন-চার দিন ধরে নিখোঁজ ছিলেন। ঘটনার কিছুক্ষণ আগেই তিনি একটি দোকান থেকে চুরি করার চেষ্টা করেছিলেন।

সূত্র: এনডিটিভি

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।