মালয়েশিয়ায় ১১৪ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার কেলানতান রাজ্যের কোটা ভরুতে ১১৪ বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। সোমবার (৫ মে) কোটা ভারুর চিচা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় একজন ভারতীয়কেও আটক করে ইমিগ্রেশন পুলিশ।

কেলানতান রাজ্যের ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান এক বিবৃতিতে বলেন, ‘জনসাধারণের তথ্যের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। আটক ব্যক্তিদের সবার বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে এবং তারা শ্রমিক হিসেবে কাজ করত।

ইমিগ্রেশন বিভাগ বলছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধ করার অভিযোগ রয়েছে, যার মধ্যে বৈধ পাস বা পারমিট ছাড়া দেশে থাকাও অন্তর্ভুক্ত। ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৬(১) (সি), ধারা ১৫(১) (সি) এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের ৩৯ (বি) অনুসারে তাদের আটক করা হয়। আটককৃত অভিবাসীদের বিষয়ে আরও তদন্তের জন্য তাদের তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।