মিরপুরে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে পরিচয়পত্র বিতরণ 

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে ১৩টি ইউনিয়নের ১২৪ জন গ্রাম পুলিশের মাঝে পরিচয় পত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে মিরপুর উপজেলা পরিষদ চত্বরে এ পরিচয় পত্র বিতরণ করেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন মিরপুর থানার এস আই ওসমান গণি ও তার সঙ্গীয় ফোর্স, গ্রাম পুলিশ কমিটির সভাপতি নিমাই দফাদার, সাধারণ সম্পাদক সাগর হোসেন, কোষাধ্যক্ষ হামিদুল ইসলাম সহ সকল গ্রাম পুলিশের সদস্য বৃন্দ। গ্রাম পুলিশ সদস্য আশরাফুল ইসলাম বলেন-ইতিপূর্বে আমাদের কোন পরিচয়পত্র ছিলোনা। আমরা সাধারণ পোষাকে দায়িত্ব পালন করার সময় আমাদের পরিচয়পত্র না থাকার কারনে ভোগান্তিতে পড়তে হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আমাদেরকে পরিচয় পত্র দিয়েছেন, এতে মাঠ পর্যায়ে আমাসের কার্যক্রম বাস্তবায়নে ব্যাপক সুবিধা হবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।