মিরপুরে জামায়াতে ইসলামীর শান্তি সমাবেশ অনুষ্ঠিত

মিরপুর প্রতিনিধি ॥ মিরপুর প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে দীর্ঘ ১৬ বছর পর প্রকাশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শান্তি সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১০ আগষ্ট) মিরপুর বাজার ঈগল চত্বরে সমাবেশে কয়েকশো জামায়াত সমর্থিত নেতা-কর্মীরা অংশগ্রহণ করে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর আমির ওমর ফারুকের সভাপতিত্বে, সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা নায়েবে আমির আব্দুল গফুর।

মিরপুরে জামায়াতে ইসলামীর শান্তি সমাবেশ অনুষ্ঠিত

মিরপুরে জামায়াতে ইসলামীর শান্তি সমাবেশ অনুষ্ঠিত

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ছাত্র-জনতার গনঅভ্যুথানের মাধ্যমে আমাদের বিজয় অর্জন হয়েছে। ১৬ বছরের দীর্ঘ স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। হত্যা, খুন, গুম, জুলুমবাজীর দিনের অবসান হয়েছে। বিজয় যেহেতু আল্লাহর পক্ষ থেকে আসে আমাদের এখন কাজ ইনসাফপূর্ন সমাজ প্রতিষ্টার মাধ্যমে আল্লাহর জমিনে ইসলামি হুকুমত প্রতিষ্টা করা। তবেই আমাদের এই বিজয়ের সার্থকতা আসবে।

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ইউনিট সদস্য অধ্যাপক জোমারত আলী,উপজেলা আমির খন্দকার রেজাউল করিম,উপজেলা নায়েবে আমির শাহ আক্তার মামুন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভিভাবক গোলাম মোস্তফা, অভিভাবক হাফেজ রাজিবুল ইসলাম, কুষ্টিয়া জজ কোটের আইনজীবী মাহফুজুর রহমান,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের  মিরপুর প্রতিনিধি জুনায়েদ আল নাঈম, সোয়াদ আলী, ফুলবাড়িয়া ইউনিয়ন আমীর ইব্রাহিম খলিল সহ উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে মিরপুর বাজার ঈগল চত্বরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের আত্মার শান্তি মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।