মিরপুরে ঝুট গুদামে আগুন

রাজধানীর মিরপুর ১১ নম্বরের এভিনিউ-৫ এ একটি ঝুট গুদামে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে এই আগ্নিকাণ্ড ঘটে।

ঢাকার ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সকাল আটটার দিকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আসার খবর জানিয়েছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করেছে। এখন আগুন পুরোপুরি নেভানোর কাজ চলছে।

ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা মো. শাহজাহান হোসেন আগুন লাগার খবর জানিয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর জানা যায়নি।

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।