মিরপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

মিরপুর প্রতিনিধি \ কুষ্টিয়া মিরপুরে আগলামন গাড়িতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এসময় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গতকাল রবিবার (৩ মার্চ) দুপুরে  বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানা অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল­াহ (পিপিএম)।মিরপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল­াহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলার ফুলবাড়িয়া  ইউনিয়নের সাহাদালী বাগান মোড়ে অভিযান চালিয়ে ২শ ৭৯ বোতল ফেনসিডিল সহ রকিবুল (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত রকিবুল চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মেদেনিপুর গ্রামের আঃ মান্নানের ছেলে। তিনি আরো জানান, গোপনে জানা যায় দর্শনা থেকে একজন মাদক ব্যবসায়ী আগলামন গাড়িতে ফেনসিডিলের একটা চালান নিয়ে মিরপুর উপজেলার ভিতর দিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ফুলবাড়িয়া ইউনিয়নের সাহাদালী বাগান মোড়ে  অবস্থান নিশ্চিত করে সেখানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মাদক ব্যবসার কাজে ব্যবহৃত আগলামন গাড়ি অভিনব কায়দায় লুকিয়ে রাখা মোট ২শ ৭৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় রকিবুলকে আসামী করে মিরপুর থানায় একটি মামলা রুজু হয়েছে। ঘটনার সাথে আর কারো সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।