মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে রূপকল্প ২০৪১ দারিদ্র বিমোচনে ক্ষুদ্র সঞ্চয় যোজন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১১ টায় মিরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন অফিসে,ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়) মিরপুর, কুষ্টিয়ার আয়োজনে গবাদি পশু, হাঁস-মুরগী প্রতিপালন ও মৎস্য চাষে উদ্বুদ্ধকরণ এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া মিরপুর উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপক মোঃ সাকিব আল হাসান এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন উপ-মহাব্যবস্থাপক পলাশ চক্রবর্তী। ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম। ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন মিরপুর উপজেলা ব্যবস্থাপক (চলতি দায়িত্ব) মাসুম বিল্লাহ’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিরপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম,মিরপুর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, মাঠ কর্মকর্তা নয়ন বর্মন,সাইফুল ইসলাম, প্রমুখ।
খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।