মিরপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ

fay 3 18 1 24 মিরপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণমিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পর্যায়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মচারী ও উপকার ভোগীদের দক্ষতা উন্নয়ন শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (১৭ জানুয়ারী) সকালে মিরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম, কুষ্টিয়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল কাদের, সহকারী পরিচালক মুরাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামসেদ আলী। উপজেলা পর্যায়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মচারী ও উপকার ভোগীরা প্রশিক্ষণে উপস্থিত ছিলেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।