মিরপুর না:উ:সি: ফাযিল (ডিগ্রী) মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান

16 fay 8 2 24 মিরপুর না:উ:সি: ফাযিল (ডিগ্রী) মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান
মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর নাজমুল উলুম সিদ্দিকিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসায় ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে মাদ্রাসার হলরুমে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ছালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর নাজমুল উলুম সিদ্দিকিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এ এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ হাফেজ মাওলানা মোস্তাফিজুর রহমান। এ সময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মতিয়ার রহমান, ছাইদুর রহমান, হাদিউজ্জামান, শাহিনুর ইসলাম, ফারুক হোসেন, প্রভাষক মাহমুদুল হাসান, লাবলুর রহমান, মহসিন আলী, চাদনী খাতুন, হামিদুল ইসলাম, শহীদুল ইসলাম, বিলকিস খাতুন, মাহবুবা জাহান সওদা, সহকারী শিক্ষক রেজাউল করিম, খয়বর আলী, নাজমা সুলতানা, সোহেল রানা, ফেরদৌস আলী, ওমর ফারুক, সুমাইয়া খাতুন, আব্দুল খালেক, সাদিয়া আফরিন সেতু, ইবতেদায়ী শিক্ষক জহুরুল ইসলাম, রাফিয়া মুশতারী। উল্লেখ্য যে-মিরপুর নাজমুল উলুম সিদ্দিকিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসা কুষ্টিয়ার মিরপুর ভেড়ামারা ও দৌলতপুর উপজেলার একমাত্র স্বনামধন্য ডিগ্রী পর্যায়ের মাদ্রাসা। মাদ্রাসাটি বিভিন্ন পাবলিক পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। ২০২৪ সালের দাখিল পরীক্ষায় ৫৮ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।