মুক্তিপণ না পেয়ে কলেজছাত্রের চোখ উপড়ে ফেলল দুর্বৃত্তরা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুক্তিপণ না পেয়ে এক কলেজছাত্রের চোখ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের মধুখালী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম রেদোয়ান হোসেন। সে স্থানীয় সলিমুদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

আহত রেদোয়ান হোসেনের বাবা আক্তার হোসেন জানান, একই এলাকার পুলিশ সোর্স বাদল হোসেন, রিফাত, হোসেন আলী ও মঞ্জুরুল মিলে অর্থ আদায়ের লোভে তার ছেলেকে অপহরণ করে। অপহরণের পর রেদোয়ানকে মধুখালী পশ্চিমপাড়া এলাকার দেলোয়ার হোসেন দেলুর পরিত্যক্ত ঘরে আটকে বেধড়ক মারধর করা হয়। এক পর্যায়ে অপহরণকারীরা ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তখন আক্তার হোসেন বিষয়টিকে প্রথমে দুষ্টুমি ভেবে ফোন কেটে দিলে ক্ষুব্ধ হয়ে অপহরণকারীরা রেদোয়ানের ডান চোখ ছোরা দিয়ে উপড়ে ফেলে। তার আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অপহরণকারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় রেদোয়ানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি।

অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।