মুক্তিযুদ্ধের প্রশ্নে আপস নয়, সংস্কারের পক্ষেই বিএনপি: ফখরুল

দেশে মুক্তিযুদ্ধের ইতিহাসকে পরিকল্পিতভাবে অস্বীকার ও বিকৃত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “মুক্তিযুদ্ধের প্রশ্নে বিএনপির অবস্থান একেবারেই স্পষ্ট—এখানে কোনো আপস নেই।”

সোমবার (১৪ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণফোরামের প্রয়াত সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টুর স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

সংস্কার বিরোধিতার অভিযোগ প্রসঙ্গে ফখরুল বলেন, “যতগুলো কমিশন গঠিত হয়েছে, সব কটিতেই আমরা নিয়মিত প্রতিনিধি পাঠিয়েছি। একটি গোষ্ঠী বলছে, বিএনপি নাকি সংস্কারের বিপক্ষে। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই— আমরা বরং সংস্কারের পক্ষেই আছি এবং আমরা আশাবাদী।”

লন্ডনে অনুষ্ঠিত এক আলোচনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “সেখানে যে আলোচনা হয়েছে, তাতে ফেব্রুয়ারির মধ্যেই একটি গ্রহণযোগ্য নির্বাচনের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে আমরা দৃঢ়ভাবে আশাবাদী।”

গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, “আমরা রাজনৈতিক, অর্থনৈতিক ও কাঠামোগত পরিবর্তন চাই। এজন্য সব গণতান্ত্রিক শক্তির ঐক্য দরকার। কিন্তু যখন দেখি কিছু মানুষ ব্যক্তি-নির্ভর অশালীন ও শিষ্টাচারবহির্ভূত স্লোগান দিচ্ছে, তখন উদ্বিগ্ন হতে হয়। এসব প্রবণতা রাজনৈতিক শালীনতা ও গণতান্ত্রিক ঐক্যের পথে বাধা হয়ে দাঁড়ায়।”

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।