মুন্সীগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার পূর্ব শিলমন্দী (গুচ্ছগ্রাম) এলাকায় ৪ বছরের এক শিশুকে  ধর্ষণের অভিযোগ উঠেছে  নাজমুল (১৮) নামে এক যুবকের বিরুদ্ধে। সোমবার বেলা ১১ টার দিকে মুন্সীগঞ্জ পৌর এলাকায় এ ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ ভুক্তভোগীর পরিবারের। সোমবার সন্ধ্যায় এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় ধর্ষণের মামলা করেছে শিশুটির মা। এ ঘটনায় অভিযুক্ত নাজমুলকে স্থানীয়রা পিটিয়ে পুলিশে দিয়েছে। শিশুটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

জানা যায়, ভুক্তভোগী শিশু বাড়িতে সোমবার সকাল ১০টার দিকে খেলা করছিল। খেলার একপর্যায়ে সে প্রতিবেশী নাজমুলদের বাড়িতে যায়। তখন নাজমুল শিশুটিকে মোবাইল ফোনে ভিডিও দেখানোর কথা বলে ঘরে ডেকে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া যায়। পরের দিন ভুক্তভোগী শিশুটিকে তার মা গোসল করানোর সময় বিষয়টি বুঝতে পেরে মেয়ের কাছে জানতে চান। তখন নাজমুল তাকে ধর্ষণ করেছে বলে সে তার মাকে জানায়। পরে তার মা বিষয়টি স্থানীয়দের জানান। তখন স্থানীয়রা অভিযুক্ত তরুণকে মারধর করে গাছে বেঁধে রাখে ও মাথা ন্যাড়া করে দেন। 

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার (ওসি) এম সাইফুল আলম বলেন, ভুক্তভোগী শিশুর মা এ ঘটনায় মামলা দায়ের করেছেন।

খবরওয়ালা/এসআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।