মুসলিম বন্ধুর জানাজায় কান্নায় ভেঙ্গে পড়া সেই সুধীর বাবু আর নেই

কুমিল্লায় বাল্যবন্ধু আমীর হোসেন সওদাগরের জানাজায় পেছনে গাছের গুঁড়িতে বসে কান্না করে ভাইরাল হওয়া সেই সুধীর বাবু (৭৪) মারা গেছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে চৌদ্দগ্রামের গুনবতী ইউনিয়নের চাপাচৌঁ নিজ গ্রামে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

মৃত্যুকালে তিনি দুই পুত্র, পাঁচ কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। রাতেই তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন ছেলে অর্জুন চন্দ্র দাস।

জানা গেছে, কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের চাপাচো গ্রামের বাল্য বন্ধু আমির হোসেন ২০২১ সালের ৭ সেপ্টেম্বর রাতে মৃত্যুবরণ করেন। পরদিন ৮ সেপ্টেম্বর সকালে জানাযায় সকলের পিছনে একটি গাছের গুড়িতে বসে বাল্যবন্ধুকে হারিয়ে কান্না করতে থাকেন সুধীর বাবু।  এসময় তার এ কান্নার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। মুহূর্তের মধ্যে দেশের বিভিন্ন প্রিন্ট ও  ইলেকট্রনিক মিডিয়ায় কান্নার ছবি এবং মুসলিম বন্ধুর প্রতি হিন্দু বন্ধুর আন্তরিকতার বিষয় খবরের শিরোনাম হয়।

জানা গেছে, সুধীর বাবু ও আমির হোসেন ছোটবেলা থেকে এক সঙ্গে আড্ডা ও খেলাধুলা করে বড় হয়েছেন। বয়সের এক পর্যায়ে দুইজনই গুনবতী বাজারের ব্যবসায়ী ছিলেন। ব্যবসার শত ব্যস্ততার ভীড়েও সুযোগ পেলেই দুই বন্ধুর ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিতেন। অবসর সময় একসঙ্গে কাটাতেন।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।