মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ

পলাশবাড়ীতে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে ভিজিএফ এর চাল আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া হয়েছে। মঙ্গলবার( ৮এপ্রিল) গাইবান্ধা জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে এ অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক পাপুল সরকার।

অভিযোগে জানা যায়, ৫ নং মহদীপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য নওশা সরকার কৃষকলীগের ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি মেম্বার  হওয়ার পর থেকে বিভিন্ন প্রকার অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত। ইতিপূর্বে তিনি মৃত ব্যক্তিকে জীবিত দেখাইয়া এবং গ্রামের বিভিন্ন ব্যক্তির নামে ভিজিএফ এর চাল আত্মসাৎ করে আসছেন। এছাড়াও সাধারণ অসহায় দুস্থ মানুষদের ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির নামে প্রত্যেক ব্যক্তির নিকট হইতে ৫/৬ হাজার টাকা ও বর্তমান VWB এর নামে ৬/৭ হাজার টাকা এবং প্রতিবন্ধী ও বিধবা ভাতার নাম করে ৭/৮ হাজার টাকা করে আত্মসাৎ করে আসছেন। এমতাবস্থায় যথাযথ তদন্ত সাপেক্ষে উক্ত ইউপি সদস্য নওশা সরকারকে মেম্বার পদ হইতে অপসারণ পূর্বক গ্রামের অসহায় দুস্থ সাধারণ মানুষদের হেনস্তার হাত হইতে উদ্ধারের দাবি জানিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছে ৭১ টিভির পলাশবাড়ী প্রতিনিধি ও পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. পাপুল সরকার।

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।