মেট্রোরেলে না চড়েও দিতে হবে ১০০ টাকা!

ঢাকা মেট্রোরেলের যাত্রীদের জন্য নতুন নিয়ম চালু করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। 

এখন থেকে কোনো যাত্রী মেট্রোরেলের স্টেশনে কার্ড স্ক্যান করে ভেতরে প্রবেশের পর ট্রেনে না চড়ে বেরিয়ে গেলে ১০০ টাকা ভাড়া কাটা হবে।

এর আগে কেউ পাঁচ মিনিটের মধ্যে স্টেশন থেকে বের হয়ে গেলে কোনো ভাড়া দিতে হতো না। তবে ২০ অক্টোবর থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে।

ডিএমটিসিএলের পক্ষ থেকে স্টেশনগুলোতে নোটিশ টাঙিয়ে জানানো হয়েছে—“একই স্টেশনে এন্ট্রি করে এক্সিট করলে ১০০ টাকা ভাড়া কাটা হবে।”

কারওয়ান বাজার স্টেশনের এক কর্মকর্তা জানান, “এখন থেকে ফ্রি এন্ট্রি–এক্সিট ব্যবস্থা নেই। গতকাল থেকেই নিয়মটি কার্যকর।”

তবে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, “এই নিয়ম সম্পর্কে আমি আনুষ্ঠানিকভাবে কিছু জানি না। আমরা নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিচ্ছি।”

নতুন নিয়মে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকে বলছেন, কেউ যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বা জরুরি প্রয়োজনে বেরিয়ে যান, তাঁদের ক্ষেত্রেও এই ভাড়া কাটা অন্যায়।

‘ঢাকা মেট্রোরেল হেল্পলাইন’ নামের একটি ফেসবুক গ্রুপে এ বিষয়ে তিন হাজারের বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন।

বেসরকারি চাকরিজীবী সাজিদ হোসেন (ছদ্মনাম) বলেন, “আমি স্টেশনে ঢুকে তিন মিনিটের মধ্যে বের হয়েছি, কিন্তু আমার কার্ড থেকে ১০০ টাকা কেটে নেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ অযৌক্তিক।”

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।