মেট গালায় বাদশাহী স্টাইলে শাহরুখ খান

নিউইয়র্কে অনুষ্ঠিত ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫-এর আসরে বাদশাহী স্টাইলে লাল গালিচায় হাঁটলেন বলিউডর কিং শাহরুখ খান।

কালো স্যুট, কোমরবন্ধ আর কালো সিল্কের শার্টের সঙ্গে টেলকোট। শরীরে ভারী গহনায় আর দোসর হাতের ছড়ি। ভি-নেক শার্টের সামনে K লেখা পেনডেন্ট সকলের নজর কেড়েছে।এ দিন বলিউড বাদশার পোশাক ডিজাইন করেছেন সব্যসাচী মুখোপাধ্যায়। বিদেশের মাটিতে শাহরুখের বাদশাহী লুকে আরও একবার মুগ্ধ অনুরাগীরা।

ঐতিহ্যবাহী এই জমকালো ফ্যাশন ইভেন্টে এবারের থিম ছিল  Superfine: Tailored for you।
বাঙালি শিল্পীর পোশাকে বাদশার মধ্যে বাঙালিয়ানার ছোঁয়া মেট গালার রেড কার্পেটে যোগ করেছে বাড়তি গ্ল্যামার। ডিজাইনার সব্যসাচীর কথায়, ‘এই বিশ্বের অন্যতম ফেমাস পুরুষ শাহরুখ খান।’  

খবরওয়ালা/এফএস

 

 

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।