মেসির জোড়া গোলে লিগস কাপের ফাইনালে ইন্টার মায়ামি

লিওনেল মেসির নৈপুণ্যে আবারও শিরোপার সুবাস পাচ্ছে ইন্টার মায়ামি। আর্জেন্টাইন তারকার জোড়া গোলে অরল্যান্ডো সিটিকে ৩-১ ব্যবধানে হারিয়ে লিগস কাপের ফাইনালে জায়গা নিশ্চিত করেছে দলটি।

চেজ স্টেডিয়ামে সেমিফাইনালের আগে মেসির খেলা নিয়ে ছিল অনিশ্চয়তা। তবে ইনজুরি কাটিয়ে মাঠে নামতেই বদলে যায় ম্যাচের চিত্র। এর আগে মেজর লিগে অরল্যান্ডো সিটির বিপক্ষে দুটি ম্যাচেই ৭-১ ব্যবধানে হেরেছিল মায়ামি।

ম্যাচে প্রথমে এগিয়ে যায় অরল্যান্ডো। ৪৫+১ মিনিটে গোল করেন মার্কো পাসালিচ। তবে ৭৭তম মিনিটে পেনাল্টি থেকে মেসি দলকে সমতায় ফেরান। এর আগে ৭৫ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন অরল্যান্ডোর ডেভিড ব্রেকালো, ফলে দলটি ১০ জনে নেমে আসে।

৮৮তম মিনিটে জর্ডি আলবার সঙ্গে চমৎকার সমন্বয়ে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। ইনজুরি সময়ে (৯০+১ মিনিটে) সেগোভিয়ার গোলে ব্যবধান বাড়িয়ে জয়ের উৎসব সম্পন্ন করে মায়ামি।

২০২৩ সালের জুলাইয়ে যোগ দেওয়ার এক মাস পরই মেসি ইন্টার মায়ামিকে প্রথম শিরোপা জিতিয়েছিলেন। এবারও তার হাত ধরেই লিগস কাপের শিরোপা জয়ের স্বপ্ন দেখছে দলটি।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।