মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রংপুরে যুবকের মৃত্যু

রংপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় মো. রাশেদ (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে গঙ্গাচড়া উপজেলার লহ্মীটারী ইউনিয়নের মহিপুর এসকেএস বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদ রংপুর নগরীর পাকপাড়ার বাসিন্দা আজিজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে রাশেদ মোটরসাইকেলে করে লালমনিরহাটের কাকিনা এলাকার দিকে যাচ্ছিলেন। এসকেএস বাজারের কাছাকাছি পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি একটি গাছের সাথে ধাক্কা খান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান জানান, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খবরওয়ালা/এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।