মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৭

রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযানে জুয়া আইন ও পর্নোগ্রাফিসহ বিভিন্ন অপরাধে জড়িত ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৩০মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

গতকাল শনিবার (২৯মার্চ) দিনব্যাপী মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নাঈম (৩১), ইয়াসিন খান (২৭), জুয়েল রানা (৩০), আনিস শেখ (৩৪), মাসুদ আলম (৩০), আলহাজ আলম বাদশা (২৫),কাল্লু (বয়স উল্লেখ নাই)।

মেহেদী হাসান বলেন, গতকাল শনিবার (৩০মার্চ) দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক সাঁড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট হতে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছে, প্রতারণা মামলায় একজন, পর্নোগ্রাফি মামলায় একজন, জুয়া আইন ৩ জন, দস্যুতা মামলায় একজন ও পরোয়ানাভুক্ত আসামি একজন।

গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।