আমরা বিতর্কের ঊর্ধ্বে থেকে ধর্ম পালন করতে চাই: ধর্ম উপদেষ্টা

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশে ঈদ উদযাপন প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন,‘ বিষয়টি নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। তাই আমরা এ বিতর্কে জড়াতে চাই না। আমরা বিতর্ক থেকে ঊর্ধ্বে থেকে ধর্ম পালন করতে চাই।‌  শুধু চাঁদ দেখা নয়, যেসব জায়গায় বিতর্ক তৈরি হবে আমরা সচেতনভাবে সেগুলো এড়িয়ে যেতে চাই।’

রবিবার (৩০ মার্চ) বাদ মাগরিব জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা।

রবিবার সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের অনেক জেলায়ও ঈদ উদযাপন হয়েছে। তাই সৌদির সঙ্গে মিল রেখে দেশব্যাপী পবিত্র ধর্মীয় অনুষ্ঠানাবলী পালন করা যায় কি না– এমন প্রশ্নের জবাবে খালিদ হোসেন বলেন, আমরা চাঁদ দেখে রোজা রাখি এবং চাঁদ দেখে রোজা ভাঙ্গি। দীর্ঘদিন ধরে এই প্র্যাকটিস হয়ে আসছে। ইসলামের পরিভাষায় এটাকে বলা হয় রইয়ত বা দৃষ্টিগোচর হওয়া। দীর্ঘদিন ধরে এভাবেই ধর্মীয় অনুষ্ঠানাদি পালন হয়ে আসছে।

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।