মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
মৌলভীবাজারে সাবেক সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর ছোট ভাই ও আওয়ামী লীগ নেতা সৈয়দ মোস্তাক আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে শহরের বেরিরপাড় এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বিকেলে তাকে মৌলভীবাজার জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
খবরওয়ালা/আরডি