যমুনা ব্যাংকের উদ্যোগে আর্থিক শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত

সম্প্রতি যমুনা ব্যাংক পিএলসির উদ্যোগে আর্থিক সাক্ষরতা কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে ছাত্রীদের নিয়ে একটি শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্যাংকিং অপারেশন ডিভিশনের প্রধান জনাব মো. আব্দুস সোবহান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “ছাত্র জীবনের শুরু থেকেই ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনাই ভবিষ্যৎ জীবনে অনিবার্য সাফল্য।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যমুনা ব্যাংকের সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান ও সিলেট শাখার ব্যবস্থাপক জনাব শামসুল আলম চৌধুরী এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. কামাল উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক জনাব মো. মোশারফ হোসেন। এতে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণও উপস্থিত ছিলেন।

এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং তাদের ভবিষ্যতের জন্য সঠিক আর্থিক পরিকল্পনা তৈরির গুরুত্ব তুলে ধরা হয়।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।