যাত্রাবাড়ীতে আবাসিক হোটেলে মিললো মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ

রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড় রোডের আশা মনি আবাসিক হোটেলের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে জহিরুল ইসলাম রাকিব (২০) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। মৃত জহিরুল শরিয়তপুরের জাজিরা উপজেলার উত্তর কাজীকান্দি গ্রামের সাইদুর রহমানের ছেলে। পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন, সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতো এবং গত বেশ কিছুদিন ধরে তারা হতাশায় ভুগছিল।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ আলী জানান, গত ১৪ সেপ্টেম্বর চাকরির ইন্টারভিউ দেওয়ার কথা বলে জহিরুল হোটেলের ওই কক্ষে ওঠে। পরে দরজা ভিতর থেকে বন্ধ করে বিছানার চাদর দিয়ে সিলিংফ্যানে ফাঁস নেয়। হোটেল কর্তৃপক্ষের খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। 

এসআই ফরহাদ আলী আরও বলেন, এসময় একটি চিরকুট পাওয়া যায়, যেখানে মায়ের কাছে মরদেহ পৌঁছে দেওয়ার কথা লেখা ছিল। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।