যাত্রীবাহী ট্রলারে বজ্রপাত, সাগরে পড়ে এক যুবক নিখোঁজ

চট্টগ্রামের সন্দ্বীপে নোয়াখালীগামী একটি ট্রলারে বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে ট্রলারের চালক ও যাত্রীসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় একজন ট্রলারের কর্মী নিখোঁজ রয়েছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সন্দ্বীপের সবুজচর–সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিখোঁজ যুবকের নাম মো. রাসেল। তিনি ট্রলারের কর্মী ছিলেন।

ট্রলারচালক সেরাজুল ইসলাম জানান, তাঁরা দুপুর ১২টায় সন্দ্বীপ থেকে রওনা হয়েছেন। ট্রলারে ২৪ যাত্রী ছিলেন। তখন আকাশে সামান্য মেঘ ছিল। ট্রলার ছাড়ার আধা ঘণ্টা পর দুই–এক ফোঁটা বৃষ্টি হয়। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে মুহূর্তেই ট্রলার থেকে তিনজন পানিতে ছিটকে পড়েন। পরে অন্য যাত্রীদের সহায়তায় দুজন ট্রলারে ফিরে এলেও রাসেলকে পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, তারা ঘটনাস্থলেই অপেক্ষা করছেন। ভাটায় পানি কমলে নিখোঁজ রাসেলের খোঁজ পাওয়া যেতে পারে বলে আমার ধারণা। এরই মধ্যে ট্রলার নিয়ে আশপাশে চক্কর দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সন্দ্বীপের উত্তর–পশ্চিমের সবুজচর–সংলগ্ন ডোবাচর থেকে নোয়াখালীর সুবর্ণচরের উদ্দেশে প্রতিদিন একবার যাত্রীবাহী ট্রলার ছেড়ে যায়। স্থানীয়রা এই ট্রলার সেবাটিকে ‘চরলক্ষ্মীর ট্রলার’ নামে জানেন। ট্রলারচালক সেরাজুল ইসলামের দাবি, বজ্রপাতটি সরাসরি সহকারী রাসেলের গায়ে আঘাত করে থাকতে পারে। বজ্রপাতে ট্রলারের ওপরের কিছু অংশ ভেঙে যাত্রীদের গায়ে পড়েছে। ভাটায় পানি একেবারে না কমা পর্যন্ত তাঁরা সেখানে তল্লাশি চালাবেন। বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত ট্রলারটি নোঙর করে পানি কমার অপেক্ষা করছেন।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।