যুক্তরাষ্ট্রে কিশোর গ্যাংয়ের গোলাগুলিতে নিহত ৩, আহত ১৫

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে একটি পার্কে দুইটি কিশোর গ্যাংয়ের গোলাগুলিতে কমপক্ষে তিনজন নিহত এবং আরো ১৫ জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় গত শুক্রবার রাত ১০টার দিকে নিউ মেক্সিকোর লাস ক্রুসেসের ইয়ং পার্কে একটি গাড়ি প্রদর্শনী চলাকালে দুই দল কিশোরে মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে বন্দুক নিয়ে এলোপাতাড়ি গোলাগুলি শুরু করলে তিন কিশোর নিহত এবং আরো ১৫ জন আহত হয়েছে। খবর সিএনএন ও আনাদোলুর।

পুলিশ জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মার্কিন অঙ্গরাজ্য নিউ মেক্সিকোর ওই পার্কটি সন্ত্রাসীদের আড্ডাখানায় পরিনত হয়েছে।

নিহতদের মধ্যে দুজনের বয়স ১৯ বছর এবং একজনের বয়স ১৬ বছর। অন্যদিকে আহতদের বয়স ১৬ থেকে ৩৬ বছরের মধ্যে। কর্তৃপক্ষ নিহত বা আহতদের নাম প্রকাশ করেনি।

পুলিশ এ ঘটনয়ি এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি, তবে তদন্তকারীরা সক্রিয়ভাবে কাজ করছেন। এফবিআই এবং নিউ মেক্সিকো স্টেট পুলিশসহ অন্য আইন প্রয়োগকারী সংস্থা লাস ক্রুসেস পুলিশকে তদন্তে সহায়তা করছে বলেও জানানো হয়েছে।

মার্কিন কর্তৃপক্ষের তথ্য তথ্য অনুসারে, বন্দুক হামলার এ ঘটনাটি ২০২৫ সালের ৫৩তম গোলাগুলির ঘটনা।
 

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।