রাজধানীর রিকশা নিয়ন্ত্রণে সড়কে বসছে ‘রিকশা ট্র্যাপার’

রাজধানীতে রিকশা চলাচল নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নির্দিষ্ট সড়কের প্রবেশমুখে রিকশার গতিরোদের জন্য বসানো হচ্ছে ‘রিকশা ট্র্যাপার’। ট্র্যাপার পেরিয়ে কোনও রিকশা যেতে চাইলেই লোহার খাঁজে আটকে যাবে চাকা।

শনিবার (২২ মার্চ) রাজধানীর রমনা থানার সামনে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি এলাকায় পরীক্ষামূলকভাবে এ ট্র্যাপার বসানো হয়েছে।

ট্রাফিক বিভাগ জানিয়েছে প্রাথমিক পর্যায়ে যদি এটি কার্যকর প্রমাণিত হয়, তাহলে পর্যায়ক্রমে ঢাকার অন্য সড়কেও এ ট্র্যাপার বসানো হবে।

এ বিষয়ে ডিএমপির (ট্রাফিক) রমনা বিভাগের উপকমিশনার মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, ঢাকার সড়কে রিকশা চলাচল সীমিত করার অংশ হিসেবে রিকশা ট্র্যাপার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আপাতত পরীক্ষামূলকভাবে ট্র্যাপারগুলো স্থাপন করা হচ্ছে। এর কার্যকারিতা পর্যবেক্ষণ করার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।