যুক্তরাষ্ট্রে মেয়াদোত্তীর্ণ ভিসায় অবস্থান করলে পেতে পারেন স্থায়ী নিষেধাজ্ঞা

মার্কিন ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কেউ যদি যুক্তরাষ্ট্রে অবস্থান করেন, তবে ভবিষ্যতে দেশটিতে প্রবেশের ওপর স্থায়ীভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানায়। এতে বলা হয়, কনস্যুলার অফিসারদের কাছে আবেদনকারীর সম্পূর্ণ ভ্রমণ ও অভিবাসন ইতিহাস থাকে, এবং আগের যেকোনো নিয়মভঙ্গের তথ্য সহজেই তারা যাচাই করতে পারেন।

বিবৃতিতে আরও বলা হয়, ‘ভুলবশত নিয়ম ভাঙা’ বলেও দায় এড়ানো যাবে না। ভিসার সব শর্ত মেনে চলার পূর্ণ দায়িত্ব ভিসাধারীকেই নিতে হবে।

 

2Q== যুক্তরাষ্ট্রে মেয়াদোত্তীর্ণ ভিসায় অবস্থান করলে পেতে পারেন স্থায়ী নিষেধাজ্ঞা

 

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।