যুদ্ধবিধ্বস্ত গাজাকে নিয়ে বিদ্রুপ বিতর্কিত ভারতীয় পরিচালকের

ভারতের বিতর্কিত চলচ্চিত্র নির্মাতা রামগোপাল ভার্মা আবারও বিতর্কের কেন্দ্রে। দীপাবলির শুভেচ্ছা জানাতে গিয়ে গাজার যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করায় সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি।

দীপাবলির দিন এক্স (টুইটার)-এ ভার্মা লেখেন, ‘ভারতে দীপাবলি উদযাপন হয় একদিন, কিন্তু গাজায় তো প্রতিদিনই দীপাবলি।’ তার এই মন্তব্যকে অনেকেই গাজার ভয়াবহ মানবিক বিপর্যয় নিয়ে পৈশাচিক রসিকতা বলে আখ্যা দিয়েছেন।

দখলদার ইসরায়েলের হামলায় গাজায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের মধ্যে এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। কেউ মন্তব্য করেছেন, ‘উদযাপন আর ধ্বংসের পার্থক্য বোঝার ক্ষমতা তার নেই।’ আরেকজন লিখেছেন, ‘আপনি অত্যন্ত বিরক্তিকর একজন মানুষ, গণহত্যা নিয়েও রসিকতা করছেন! এ এক নোংরা মানসিকতা।’

রামগোপাল ভার্মা আগে থেকেও নানা মন্তব্যে বিতর্কে জড়িয়েছেন। রাজনীতি থেকে শুরু করে সামাজিক ইস্যুতেও বারবার সমালোচনার মুখে পড়েছেন তিনি। তবে গাজা নিয়ে এই মন্তব্যে তিনি যেন বিতর্কের নতুন মাত্রা ছুঁয়েছেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।