দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রবীণ সৈনিক শামসুদ্দিন বিশ্বাসের মৃত্যু

দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া ব্রিটিশ সেনাবাহিনীর প্রাক্তন সৈনিক শামসুদ্দিন বিশ্বাস (১০৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২২ অক্টোবর) ভোরে ইন্তেকাল করেন তিনি।

তিনি যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়া গ্রামের বাসিন্দা এবং মৃত গোলাম মোস্তাফার ছেলে।

শামসুদ্দিন বিশ্বাসের বড় ছেলে, পুলিশ কর্মকর্তা গোলাম মোস্তাফা হেলা জানান, তার পিতা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং ভোর ৫টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি আরও জানান, শামসুদ্দিন বিশ্বাস ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মৃত্যুর আগপর্যন্ত তিনি ব্রিটিশ সরকারের পক্ষ থেকে নিয়মিত সরকারি ভাতা পেয়ে আসছিলেন।

জোহরের পর জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। জানাজার পূর্বে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হবে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে, তার মৃত্যুর খবর পেয়ে যশোরের জেলা প্রশাসকসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা মরহুমের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং জানাজায় উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।