যে কারণে বরখাস্ত হলেন এসপি হাসানুজ্জামান

কর্মস্থলে অনুপস্থিত থাকায় সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত হাসানুজ্জামান মোল্যাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনির সই করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, হাসানুজ্জামান মোল্যা চট্টগ্রাম ডিআইজি এপিবিএনের কার্যালয়ে কর্মরত ছিলেন। গত ১২ ফেব্রুয়ারি থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

এ কারণে ২০১৮ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধি ৩ (গ) অনুসারে পলায়নের অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ সময়ে তিনি খোরপোশ প্রাপ্য হবেন।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।