চার সীমান্ত দিয়ে ৫৫ জনকে পুশইন করলো বিএসএফ

সিলেটের চারটি সীমান্ত দিয়ে ৫৫ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (১৬ জুলাই) কালাইরাগ, মোকামপুঞ্জি, নলজুরি এবং ছনবাড়ী সীমান্ত এলাকা দিয়ে তাদের পুশইন করা হলে সিলেট ব্যাটালিয়নের টহলরত দল তাদের আটক করে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮-বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।

আটককৃতদের মধ্যে পুরুষ ১২ জন, নারী ৩৩ জন ও শিশু ১০ জন।

লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, প্রাথমিক যাচাই-বাছাই শেষে বিজিবি তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

বিজিবি জানায়, ৫৫ জনের মধ্যে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত এলাকা থেকে ৭ পরিবারের ১৯ জন রয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৫ জন, নারী ৯ জন ও শিশু ৫ জন। এছাড়া ১৭ জন নড়াইল জেলার, ১ জন করে কুষ্টিয়া ও খুলনা জেলার বাসিন্দা।

জৈন্তাপুর উপজেলার শ্রীপুর সীমান্তের মোকামপুঞ্জি এলাকা থেকে আটক ৯ পরিবারের ১৩ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২, নারী ৮ ও শিশু ৩ জন রয়েছেন। ৫ জন যশোর জেলার, ১ জন করে হবিগঞ্জ, নরসিংদী, সাতক্ষীরা ও সিলেট জেলার। এছাড়া ২ জন করে নড়াইল ও বরিশালর।

এদিকে গোয়াইনঘাটের তামাবিল সীমান্তের নলজুরি এলাকা থেকে একই পরিবারের দু’জন নারী-পুরুষকে আটক করা হয়। তাদের বাড়ি যশোর জেলায়।

এছাড়া সুনামগঞ্জ জেলার ছাতকের নোয়াকোট সীমান্তের ছনবাড়ী এলাকা থেকে ৮ পরিবারের ২১ জনকে আটক করে বিজিবি। তাদের মধ্যে পুরুষ ৪ জন, নারী ১৫ জন ও  শিশু ২ জন রয়েছেন। তাদের মধ্যে ৫ জন যশোর জেলার, ৪ জন নড়াইল জেলার, ৩ জন সিলেট জেলার ও ৯ জন সাতক্ষীরা জেলার।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।