‘রাইজ ইন রেড’ কর্মসূচি নিয়ে আবারও রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা

‘রাইজ ইন রেড’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মানববন্ধনে কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। সারাদেশে ছয় দফা দাবিতে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ‘প্ল্যাকার্ড হাতে মানববন্ধন’ কর্মসূচি পালন করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

শনিবার (১৯ এপ্রিল) পৌনে ১২ টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকে মানববন্ধনে অংশ নেন আন্দোলনকারীরা।

এসময়, আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা বলেন, রক্তে আগুন লেগেছে, আবু সাঈদ, মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। দেশ গড়ার হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার। কুমিল্লায় হামলা কেন, জবাব চাই, জবাব চাই। কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব চাই। নাটকীয় মিটিংয়ের কারণ কি? কারণ কি। এসি রুমের বৈঠক আর নয় আর নয়। পলিটেকনিক এক হও, এক হও। দিয়েছি তো রক্ত, আরো দেবো রক্ত। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়।

এর আগে শুক্রবার বিকেলে কাফনের কাপড় ও মাথায় বেঁধে মিছিল করেন পলিটেকনিক শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সঙ্গে বৈঠক হলেও তাতে অসন্তোষ জানান শিক্ষার্থীরা।

এর আগে বুধবার (১৬ এপ্রিল) ছয় দফা দাবিতে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ঢাকার সাত রাস্তা সড়ক অবরোধ করেন সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।