শীতলক্ষ্যায় নৌকাডুবিতে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুদের সঙ্গে শীতলক্ষ্যা নদী পারাপারের সময় নৌকাডুবিতে নিখোঁজ হওয়া দশম শ্রেণির ছাত্র জোবায়ের হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার ভোলাবো এলাকা থেকে নিখোঁজের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত জোবায়ের হোসেন উপজেলার ভোলাবো ইউনিয়নের চারিতালুক এলাকার তপন হোসেনের ছেলে। সে স্থানীয় ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে অধ্যয়নরত ছিল।

নিহতের স্বজনদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জোবায়ের হোসেন ও তার কয়েকজন বন্ধু একটি ছোট নৌকায় পারাপার হচ্ছিল। নৌকাটি নদীর মাঝামাঝি পৌঁছালে পানি উঠে ডুবে যায়।

এ সময় সাঁতার কেটে তার বন্ধুরা নদীর তীরে উঠতে পারলেও ডুবে যায় জোবায়ের। এরপর থেকে সে নিখোঁজ ছিল। খবর পেয়ে শনিবার সকাল থেকে জুবায়েরের দেহ সন্ধানে তল্লাশি চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বেলা ১০টায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।