রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ

রাজধানীর সাভার এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন।

রবিবার (২৭ জুলাই) দিবাগত রাত ৯টার দিকে জিরানি বাজার গোয়ালবাড়ি এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে দেওয়া হয়েছে।

দগ্ধরা হলেন, মিন্টু (৩৫) ও স্ত্রী ববিতা (৩০)।

দগ্ধ ববিতার ভাই প্রেমানন্দ বলেন, আমার বোন দুলাভাই একটি গার্মেন্টসে চাকরি করেন। গতকাল রাত ৯টার দিকে রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে তারা দুইজন দগ্ধ হয়। উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি দেওয়া হয়।

তিনি বলেন, আমার দুলাভাইয়ের বাড়ি কুড়িগ্রামে। বর্তমানে সাভার জিরানী বাজার গোয়ালবাড়ি এলাকায় থাকতেন। তাদের দুই ছেলে এক মেয়ে রয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, সাভার জিরানী বাজার গোয়ালবাড়ি এলাকা থেকে স্বামী-স্ত্রী দুইজন দগ্ধ হয়ে এখানে এসেছেন। মিন্টুর শরীরে ৬০ শতাংশ দগ্ধ ও তার স্ত্রী ববিতা ৩৫ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।