রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় অজ্ঞতপরিচয় (৫০) এক ব্যক্তির মৃত্যুর।
রবিবার (৩১ আগস্ট) সকাল ৯টার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইল মেডিকেল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া অটোরিকশাচালক আনোয়ার বলেন, মাতুয়াইল মেডিকেলের সামনে রাস্তা পারাপারের সময় একটি ট্রাক ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। এসময় স্থানীয় লোকজন তাকে আমার অটোরিকশায় তুলে দেয়। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা আছে। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
খবরওয়ালা/এমইউ



