রাজধানীতে দুই ছিনতাইকারীকে গণপিটুনি, নিহত ১

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাইয়ের সময় গণপিটুনিতে রাকিব হোসেন (২১) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। এ সময় তার সহযোগী মিলন হোসেন (৩৮) আহত হন।

বৃহস্পতিবার (১৫ মে) মোহাম্মদপুর সিটি হাউজিং এলাকার ৪ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত মিলনকে পুলিশ পাহারায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজ উদ্দিন জানান, বৃহস্পতিবার রাকিব ও মিলন নামের দুই ছিনতাইকারী মোহাম্মদপুর সিটি হাউজিং এলাকার ৪ নম্বর সড়কে চাপাতি ঠেকিয়ে এক ব্যক্তির কাছ থেকে টাকা ও মালামাল ছিনতাই করছিলেন। ওই ব্যক্তি চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে রাকিব ও মিলনকে আটক করে বেধড়ক পেটান।

মোহাম্মদপুর থানার পুলিশ খবর পেয়ে জনরোষ থেকে রাকিব ও মিলনকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে রাকিব মারা যান। আর মিলন ওই হাসপাতালে চিকিৎসাধীন।

দুই ছিনতাইকারীর কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা হাফিজ উদ্দিন বলেন, রাকিবের বিরুদ্ধে এর আগে মোহাম্মদপুর থানায় একটি চুরির মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।