রাজধানীতে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

রাজধানীর গুলিস্তানে পার্কের ভেতরের পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের (১১) এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে তার তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পল্টন থানার উপ-পরিদর্শক (এস আই) আবু ইউসুফ জানান, আমরা বিকেল ৫টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। পরে ফায়ার সার্ভিস কর্মীরা শিশুটিকে উদ্ধার করে আমাদের কাছে দিলে আমরা তাকে নিয়ে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ওই শিশুর নাম-পরিচয় এখনো জানতে পারেনি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি ওই শিশুটির পরনে পাঞ্জাবি-পায়জামা ছিল। ধারণা করা হচ্ছে কোনো মাদরাসার শিক্ষার্থী হবে। মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।