রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো নারীর

রাজধানীর বনানী এলাকায় টেবিল ফ্যানের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশিদা বেগম (৩৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ মে) মধ্যরাতের দিকে বনানী থানাধীন মহাখালী হাজারী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে রাত সোয়া ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রাশিদা বেগম শেরপুর জেলা সদরের বানিয়া গ্রামের ওজুত আলীর মেয়ে। বর্তমানে মহাখালী হাজারীবাড়ির টিনশেড বাসার পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তাদের দুই ছেলে রয়েছে।

নিহত নারীর স্বামী মোহাম্মদ আলী বলেন, আমার স্ত্রী বাসাবাড়িতে কাজ করে। আমি ডাব বিক্রি করি। রাতে বাসায় ফিরে দরোজায় কড়া নাড়লে সাড়া না পেয়ে একপর্যায়ে দরোজায় ধাক্কা দিয়ে রুমে ঢুকে দেখি আমার স্ত্রী শুয়ে আছে। তাকে ধাক্কা দিলে আমিও বিদ্যুৎস্পৃষ্ট হই। অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিলে রাতেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।