সুস্পষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত, টানা ২ দিন বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আর এরই প্রভাবে আজ ও আগামীকাল টানা দুই দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানায়,দেশের চার বিভাগেই বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়াও দেশের চার সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত জানিয়ে দেয়া হয়েছে। 

সম্প্রতি সাগরে দেখা দেওয়া সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। আজ ভোরের দিকে সাগরে নিম্নচাপটি সৃষ্টি হয়। 

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বৃহস্পতিবার (২৯মে) সকালে সাংবাদিকদের বলেন, আজ রাজধানী শহর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আগামীকাল ও বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বেশ খানিকটা কমে আসতে পারে। বিশেষ করে রাজশাহী ও রংপুর বিভাগে অপেক্ষাকৃত কম বৃষ্টি হতে পারে।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।