রাজধানীতে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর মেরুল বাড্ডা এলাকার একটি বাসা থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মো. আসাদুজ্জামান দুর্ব (২৫) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩০ জুন) বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত দুর্ব ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি বরিশাল জেলার কাওনিয়া থানার ১ নং লেন কাজী বাড়ি মসজিদ এলাকার মো. শামসুজ্জামান বাবুলের সন্তান।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাশিদুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে মেরুল বাড্ডার ল-৩২/৪/১ নম্বর বাসার তৃতীয় তলার একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মৃত্যুর বিষয়টি জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।