ছয় মাসে কর্মস্থলে দুর্ঘটনায় ৪২২ জন শ্রমিকের মৃত্যু

চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসে কর্মস্থলে দুর্ঘটনায়৪২২ শ্রমিক প্রাণ হারিয়েছেন । ৩৭৩টি দুর্ঘটনায়  এসব শ্রমিকের মৃত্যু হয়। গত বছরের একই সময়ের চেয়ে এ বছর দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু কমেছে। ওই সময়ে ৪২০ দুর্ঘটনায় ৪৭৫ জন শ্রমিক নিহত হয়েছিলেন।

বেসরকারি সংগঠন সেইফটি অ্যান্ড রাইটস সোসাইটির (এসআরএস) জরিপ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সোমবার সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে জানায়, তারা সংবাদপত্রে প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদন তৈরি করেছে। জরিপ অনুযায়ী, সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে পরিবহন খাতে; মোট ২০৭ জন নিহত হন। এছাড়া সেবামূলক খাত (৬৫ জন), কৃষি খাত (৫৯ জন), নির্মাণ খাত (৫৯ জন) এবং কলকারখানা ও উৎপাদনশীল খাত (৩২ জন) নিহত হয়েছেন।

মৃত্যুর কারণ বিশ্লেষণে দেখা গেছে, সড়ক দুর্ঘটনায় ২৬৭ জন, বিদ্যুৎস্পর্শে ৪০ জন, বজ্রপাতে ৫৬ জন, ছাদ বা উঁচু স্থান থেকে পড়ে ২৩ জন, ভারী বস্তুর আঘাতে ৯ জন, বিষাক্ত গ্যাসে ১ জন, পানিতে ডুবে ৫ জন, আগুন ও বিস্ফোরণে ১২ জন, মাটি ও দেয়াল ধসে ৮ জন এবং অন্যান্য কারণে ১ জনের মৃত্যু হয়েছে।

খবরওয়ালা/টিএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।