রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে বিএনপি নেতা নিহত

রাজধানীর মধ্য বাড্ডার গুদারাঘাট এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধন নিহত হয়েছেন।

রবিবার (২৫ মে) দিবাগত রাতে গুদারাঘাটে সাবেক কাইয়ুম কমিশনারের বাসার কাছে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় কামরুল আহসানকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গুলশান ও বাড্ডা থানা পুলিশ।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কে বা কারা খুন খুন করলেন তা নিশ্চিত করতে পারেনি পুলিশ ও স্বজনরা।

নিহতের ভাগনি জামাই ইসমাইল হোসেন জানান, গুদারাঘাট ৪ নম্বর রোডের সাবেক কমিশনার কাইয়ুমের কার্যালয়ের বিপরীতে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধন। সেখানে কামরুলসহ আরও কয়েকজনসহ বসা ছিলেন। এর মাঝে হঠাৎ করে দুইজন এসে এলোপাতাড়ি শ্যুট করে। দুইজনই ছিলেন মাস্ক পড়া। গুলিতে কামরুল আহসান ঘটনাস্থলেই পরে যান। এরপর ফাঁকা গুলি করতে করতে করতে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

বাড্ডা থানার ওসি বলেন,ময়নাতদন্তের জন্য কামরুল আহসান সাধনের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।