‘গণতন্ত্র, ছাত্র-জনতা ও পুলিশ হত্যা দিবস’ উপলক্ষে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকালে রাজধানীর মগবাজার এলাকা থেকে রমনার দিকে এই বিক্ষোভ করেন তারা।
মিছিলকারীরা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের গণতন্ত্র, সাংবিধানিক শৃঙ্খলা এবং জননিরাপত্তার ওপর ‘বেপরোয়া আঘাত’ হানা হয়েছিল।
রাজধানীসহ সারা দেশে সহিংসতার মাধ্যমে যে হত্যা, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল, সেই স্মৃতি জাতির ইতিহাসে ‘কালো অধ্যায়’ হয়ে রয়েছে বলে মন্তব্য করেন বক্তারা।
মিছিল থেকে ‘গণতন্ত্র হত্যার বিচার চাই’, ‘পুলিশ হত্যার বিচার চাই’, ‘ছাত্র রাজনীতিকে কলুষিত করার ষড়যন্ত্র বন্ধ করো’, ‘অগ্নিসন্ত্রাস ও সহিংস রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াও’—এমন নানা স্লোগান দেওয়া হয়।



