রাজধানীতে সৎভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

রাজধানীর মতিঝিলের ফকিরাপুল এলাকায় পারিবারিক বিরোধের জেরে সৎ ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই মোহাম্মদ রুবেল (৪৯) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। 

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কোমরগলি এলাকার কাঁচাবাজারে এ ঘটনা ঘটে।

নিহত রুবেলের ছেলে মোহাম্মদ অনিক জানান, ফকিরাপুলের কোমর গলিতে সৎ চাচা রনি তার বাবাকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।

অনিক আরও জানান, তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাওদিয়া এলাকায়। নিহত রুবেল দীর্ঘ সাত বছর সৌদি আরবে ছিলেন এবং পাঁচ বছর আগে দেশে ফিরে ব্যাটারিচালিত রিকশা চালাতে শুরু করেন। পারিবারিক বিরোধকে কেন্দ্র করে তার বাবাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।